বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনায় ৫ বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার কালিকাপুর আজিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে জিহাদ হোসেন (২৫), আনোয়ার হোসেনের ছেলে বিজয় হোসেন (২৫), ইলিয়াস হোসেনের ছেলে সিয়াম হোসেন (২৩), ভারইমারি গ্রামের মাসুম হোসেনের ছেলে শিশির ইসলাম (২২) এবং ওয়াজ উদ্দিনের ছেলে শাওন হোসেন (২৪)।

পরিদর্শক মনিরুল বলেন, প্রাইভেট কারটি দ্রুতগতিতে পাবনা শহরের দিকে যাচ্ছিল। পথে দাশুড়িয়া সুগারমিল এলাকায় আসার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কারে থাকা আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়ার পথে দুই জন মারা যায়।

গুরুতর আহত অপর দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুল।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাইভেট কারটিতে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন। তারা সবাই বন্ধু। তাদের মধ্যে পাঁচ জন মারা গেছেন।

প্রাইভেট কারটির চালক নাঈম ঢাকায় উবারে গাড়ি চালাতেন। ছুটিতে গ্রামে এসে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নাঈম গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *