
মো. আহসান হাবীব রুবেল, (ফরিদপুর) পাবনা: পাবনার ফরিদপুরে আনন্দ-উল্লাসের মধ্যে দিয়ে পূজা উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় আনসার ও গ্রাম পুলিশ দ্বায়িত্ব পালন করছেন।
ফরিদপুর উপজেলায় মোট ১৩টি পূজামণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।
গোপালনগর শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সেবক জয়দেব কর্মকার বলেন, পূজা শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। আমাদের এখানে কোনো সমস্যা নেই।
এসময় পূজামণ্ডপ পরিদর্শন করেন জামায়াতের ফরিদপুর উপজেলা সেক্রেটারি মো. জিয়াউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মো. জিয়াউর রহমান বলেন, প্রতিটি মন্দিরে জামায়াতের স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে।
মো. মকুল হোসেন বলেন, গোপালনগর সবসময়ই শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন হয়। এবারও কোনো সমস্যা হবে না।
গোপালনগর পূর্ব পাড়া মন্দিরে নিয়োজিত আনসার সদস্য বলেন, আমাদের এখানে আইনশৃঙ্খলার কোনো সমস্যা নেই। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে সবাই এই প্রত্যাশা কামনা করেন।











