শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পিজি স্কুলের শিক্ষার্থীদের তিন শতাধিক বৃক্ষরোপণ

মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

‘চলো সবুজ গড়ি’ এই শ্লোগানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে এই বৃক্ষরোপণের কাজ সম্পন্ন করেন।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুই দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় শিক্ষার্থীরা চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণ, চাটখিল মহিলা কলেজ, চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, কামালপুর মোঃ হাশেম উচ্চ বিদ্যালয়, তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিন শতাধিক বৃক্ষ রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন, সংশ্লিষ্ট শিক্ষাগুলোর প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহেদুল ইসলাম সাব্বির বলেন, ‘আমরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরই কিছু কিছু কাজ করে থাকি। তারই অংশ হিসেবেই বৃক্ষরোপণ করেছি। পাশাপাশি সড়কের কিছু অংশে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকারগুলো রঙ দিয়ে মার্ক করে দিয়েছি।

চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যাক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ বলেন, শিক্ষার্থীরা নিজেদের পকেটের টাকা দিয়ে গাছ কিনে আবার সেই গাছ নিজেরাই রোপন করে দিচ্ছে, বিষয়টা আসলেই সুন্দর। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে এমন ছোট ছোট ভালো কাজ করতে পারি, ভালো কাজে সমর্থন দিতে পারি; দেশ নিশ্চিতভাবে এগিয়ে যাবে।

এসময় তারা বিভিন্ন প্রকার ফলদ, ঔষধি ও ফুলের গাছ রোপনের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা জানান। আগামীতে তারা তাদের এসব সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ