বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পুঠিয়ায় ছাত্রদের হাতে মোটরসাইকেল চোর আটক

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে বিএনসিসি ক্যাডেট কোর ও আনদোলনে ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করাকালীন বিভিন্ন গাড়ি চেকিং এর সময় মোটরসাইকেল চোরকে আটক করেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ আলম(৩৬) নামের এক চোরকে আটক করেছে।

পরে দায়িত্বরত ছাত্ররা সেনাবাহিনীকে ডেকে পুঠিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। আটক চোর জয়পুরহাট জেলার কালাই থানার সান্দইল গ্রামের জলিলের ছেলে।

জানা যায়, দুপুর দেড়টার দিকে রাজশাহী দিক নাটোর দিকগামী ডিসকভার ১২৫ সিসি(রাজশাহী হ ১৪-১৭৬০) মোটরসাইকেল দাঁড় করায়। মাথায় হেলমেট, গাড়িতে চাবি নাই কেন এবং গাড়ির ঘর লক ভাঙা কেন জিজ্ঞাসাবাদ করতে থাকলে মোটরসাইকেল আরোহী আলম গাড়ি থেকে নেমে দৌড় দেয়।

এসময় বিএনসিসি ক্যাডেট কোরের রাব্বি হাসান রেজাউয়ান, তৌফিক, হৃদয় ও ছাত্র আনদোলনের সেবা ফান্ডেশনের পরিচালক প্রান্ত শাহরিয়ার অয়ন, সামিউল ইসলাম, ইসয়াক নুর, আকাশ, শাওন, তানভীর, মুগ্ধ, দুর্যয়, প্রতম, ধাওয়া করে আটক করেন।

ছাত্রদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আটক আলম স্বীকার করে বলেন সে মোটরসাইকেল চুরি করে জয়পুরহাট নিয়ে যাচ্ছিলেন।

দায়িত্বরত ছাত্ররা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সেনাবাহিনীকে ডেকে পুঠিয়া থানা পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ মোটরসাইকেলটি ও চোরকে থানা হেফাজতে নেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ