বৃহস্পতিবার, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুরো রমজান বন্ধ থাকছে সব স্কুল

যায়যায়কাল প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে। নতুন তালিকা অনুযায়ী, পুরো রমজান মাস প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ক্লাস বন্ধ থাকবে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

এর আগে, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেয়।

শেষ পর্যন্ত আজকের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ হওয়ায় পুরো রমজানই স্কুল বন্ধ থাকছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *