মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পূর্বধলায় রাস্তায় ঘর নির্মাণ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

মো. নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পূর্বধলায় ২০ বছরের চলাচলের রাস্তার উপর ঘর নির্মাণ করায় চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী । ঘটনাটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৯ নং খলিশাউর ইউনিয়নের খলিশাউর পূর্ব পাড়া গ্রামের চলিতা বাড়িতে ।

খলিশাউর গ্রামের রাস্তা থেকে প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফিট প্রস্থ রাস্তা দিয়ে পূর্ব পাড়া চলিতা বাড়ি সহ এলাকার ৪০ টি পরিবার ও এলাকাবাসী যাতায়াত করে আসছে দীর্ঘ ২০ বছর ধরে। এই রাস্তা দিয়ে মসজিদ, প্রাইমারি স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরাও যাতায়াত করে ।

খলিশাউর পূর্ব পাড়া চালিতা বাড়ি এলাকাবাসী জানায়, এলাকার প্রভাবশালী মহলের যোগসাজশে ২০ বছর ধরে চলাচলের রাস্তার উপর ১০ মাস আগে খড় রাখার জন্য ঘর করেছে নুরুল ইসলাম । দীর্ঘ দিন ধরে সামাজিকভাবে দেন দরবার করেও সে রাস্তার উপর ঘর সরায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, এখানে সরকারি হালট থেকে মাটি কেটে নিয়ে গেছে নুরুল ইসলাম। রাস্তা গাছও কেটে ফেলে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী আলমগীর তাদের ঘর সরিয়ে দিয়ে রাস্তা দখলমুক্ত করার অনুরোধ করলে তা আমলে নেয়নি কুচক্রী মহল ও নুরুল ইসলাম ।

এ ব্যাপারে অভিযুক্ত নুরুল ইসলামের সাথে বারবার যোগাযোগ করতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

ভুক্তভোগী আলমগীর বলেন, ২০ বছর ধরে চলাচলের রাস্তাটি দখল মুক্ত করে এলাকাবাসী যাতায়াতের সুযোগ করে দেওয়া জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল সুদৃষ্টি কামনা করছি ।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ