শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নিজাম উদ্দিন জিটু : নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: লন্ডন ও নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নিজাম উদ্দিন জিটু নোয়াখালী জেলা কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার (১১নভেম্বর) বিকেল ৪টার সময় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় জয়াগ ইউনিয়নের তুষি গ্রামে জিটু’র বাসভবনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথ এর শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ ও নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিদেশ সফরের অভিজ্ঞতা ব্যক্ত করেন নিজাম উদ্দিন জিটু।

দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিনুল ইসলাম হারুনের সভাপতিত্বে টি আই সুজনের সঞ্চালনায় সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি, চেয়ারম্যান এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি ও বিশিষ্ট শিল্পপতি নিজাম উদ্দিন জিটু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর বলেন, বিশ্বের প্রথম সারির সরকার প্রধানদের মধ্যে অন্যতম হলো আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ডেইলি আওয়ার বাংলাদেশ টাইমস ও দৈনিক গনকন্ঠ পত্রিকা’র সম্পাদক নিজাম উদ্দিন বলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে বলেছে এলাকাতে এসে দল ও জনগণের কল্যাণে কাজ করতে তাই আমি এসেছি জনসাধারণের সেবা করতে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যাহারা আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, আগামীতে যদি এরকম কুৎসা রটনা হয় তাহলে তাদের কে ছাড় দেয়া হবে না। 

টেলিলিংক গ্রুপ চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, জনগণের উদ্দেশ্যে আরো বলেন আপনারা সবাই সবাইকে মাপ করে দিন, একে অপরের প্রতি ভালো ব্যবহার করুন, অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখুন, অন্যের সুখে দুঃখে একে অপরের সহায়তা এগিয়ে আসুন। 

পরিশেষে জিটু সকলের সুস্থতা নেক হায়াত ও মঙ্গল কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ