শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

মো. মাহফুজুর ফরিদপুর বিপ্লব, ফরিদপুর: ফরিদপুর মহানগর বিএনপি ও কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে শহরের ঐতিহাসিক কমলাপুর ময়েজ মনজিলে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর মহানগর বিএনপি আহবায়ক এ,এফ,এম ‌ কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দল ‌ঢাকা উত্তরের নির্বাহী কমিটির আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ‌ বিধান কুমার সাহা, সহ-সভাপতি ‌ ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি ননী গোপাল বিশ্বাস, কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চিরঞ্জিত রায় , শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার , মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল চৌধুরী রঞ্জন সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন ‌, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের দীর্ঘকাল যাবত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করে আসছে। এখনো সেটা অব্যাহত আছে । আপনারা উৎসবমুখর পরিবেশে ‌ দুর্গাপূজা পালন করবেন।বক্তারা ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের অবদান তুলে ধরে বলেন, তার সময়ে হিন্দু সম্প্রদায় লোকজন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা করেছে। বিএনপি ‌ সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে আর তাই বিএনপি শাসনামলে বিগত দিনেও ফরিদপুরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারও তা ঘটবে না।এ সময় ‌ প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ বলেন, আমার পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমার বাবা আমার দাদা হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে ‌ কাজ করেছেন। তাদের সুখে দুখে পাশে দাঁড়িয়েছেন। তাদের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে পাশে থেকেছেন। আমাদের পরিবার অসাম্প্রদায়িক পরিবার। তিনি শারদীয় দুর্গাপূজা আপনার নির্ভয়ে আনন্দের সাথে উদযাপন করবেন। আপনাদের কোন ‌ সমস্যা হবে না।যদি কেউ বিশৃঙ্খলা ঠিক করার চেষ্টা করে তাহলে ‌ তা প্রতিহত করা হবে ।

এ ব্যাপারে ‌ ফরিদপুরের প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া ফরিদপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ‌ আপনাদের সহযোগিতা করবে এবং আপনারা যাতে ‌ দুর্গাপূজা ভালোভাবে পালন করতে পারেন ‌ এ ব্যাপারে ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার‌ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এবং আগামী দিনে তার নেতৃত্বে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ