
মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : ফরিদপুর শহরের টেপা খোলা লেক উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধিত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ভিক্তি প্রস্তর উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী,জেলা শ্রমীক লীগের সভাপতি গোলাম মো. নাছির, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসানসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।











