সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলছড়িতে যমুনা নদী থেকে ২ জনের লাশ উদ্ধার

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুই দিন পর ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফুলছড়ি থানা পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পুরাতন ফুলছড়ির যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ফারুক হেসেন দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, গত বুধবার রাতে উপজেলার কালির ক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা‌ মিয়া। পরে অনেক খোঁজা খুঁজির পর আজ শুক্রবার সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *