সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ফেনী সীমান্তে ২৪ জনকে পুশইন বিএসএফের

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুশইনের শিকার ব্যক্তিদের আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিএসএফ কর্তৃক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা ২৪ জনকে বিজিবি সদস্যরা ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে আটক করে। পরে নিয়ম অনুযায়ী তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ