বৃহস্পতিবার, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ

যায়যায়কাল প্রতিবেদক: অবশেষে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। এবারের বইমেলায় স্টল ভাড়া দিতে হবে না প্রকাশকদের।

সাধারণত ১ ফেব্রুয়ারি মেলা শুরু হলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বাস্তবতায় এই পরিবর্তন আনা হয়।

বাংলা একাডেমি জানিয়েছিল, নির্বাচনের কারণে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মেলা শুরু করা সম্ভব হয়নি এবং ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। রমজানে পাঠক সমাগম কমার আশঙ্কায় মেলার সময় ২৫ দিনে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়।

পরে, ঈদের পর মেলার আয়োজন করার দাবি জানায় তিন শতাধিক প্রকাশকদের প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *