শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় পলিথিন বন্ধে অভিযান

মো. মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় রাজা বাজারে অবৈধ পলিব্যাগ সিন্ডিকেট রোধে বগুড়া জেলা যুব অধিকার পরিষদ এর উদ্যোগে রোববার অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এস কে সুমন হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা সমন্বয়ক নাজমুল হাসান নেহাল, গণঅধিকার পরিষদ নেতা হেলাল উদ্দিন, সদর উপজেলা যুব অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আলামিন, নন্দীগ্রাম শাখা সদস্য সচিব সেলিম ইসলাম, শাজাহানপুর উপজেলা যুব নেতা ইমরান হোসেন প্রমুখ।

যুব অধিকার পরিষদের এস কে সুমন বলেন, নিষিদ্ধ পলিব্যাগ ব্যবসা বন্ধ না রাখলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সমন্বয়ক নেহাল বলেন, পরবর্তীতে নিষিদ্ধ পল্লী বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ