শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছিল জিয়া : শেখ সেলিম

কুমিল্লা প্রতিনিধি: খন্দকার মোশতাকদের দিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, বিশ্বের মধ্যে এমন হত্যার নজির কোথাও নেই।শনিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল। এখন বিএনপি নেতারা যে গণতন্ত্রের কথা বলে, সেটা পাকিস্তানের গণতন্ত্র। সেই গণতন্ত্র আর বাংলাদেশে হবে না।

তিনি বলেন, যারা ক্যান্টনমেন্টে বসে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তাদের আবার গণতন্ত্র কী? তারা বহুবার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। ২১ আগস্ট আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে তারেক রহমানের নির্দেশে গ্রেনেড হামলা চালিয়েছিল। কিন্তু আওয়ামী লীগকে চাইলেই নিশ্চিহ্ন করা যায় না।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, যারা বলছে বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে, তাদের বলতে চাই, বাংলাদেশের কোনো বিদেশি ঋণ নেই। শ্রীলংকার বিদেশি ঋণ আছে। দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ