
হানিফ পারভেজ, বড়লেখা(মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে ‘কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছিতের কুরআন তেলাওয়াত মাধ্যমে বড়লেখা উত্তর সভাপতি জাবেদ আহমদের সঞ্চালনায় ও সদর সভাপতি হুমায়ন কবির সাজুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি আব্দুস ছামাদ। প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।











