শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় সাইনবোর্ড ট্যাক্স আদায় না করতে স্মারকলিপি পেশ

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) : মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বুধবার দুপুর ১২টায় অ্যাসিল্যান্ড ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ারের কাছে পৌর ট্রেড লাইসেন্সের সাথে নতুন করে সাইনবোর্ড ট্যাক্স আদায় না করতে স্মারকলিপি প্রদান করেছেন।

পাঁচ শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত স্মারকলিপিতে ব্যবসায়ীরা দাবি করেন, বড়লেখা পৌরসভা বি গ্রেডের হয়েও সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে ট্রেড লাইসেন্সের সাথে সাইনবোর্ড ট্যাক্স আদায় করার চেষ্টা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজমান। সরকারের নিয়ম-নীতি মেনে তারা যাবতীয় ট্যাক্স প্রদান করে যাচ্ছেন। মফস্বল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান ভাড়া, সিকিউরিটি ও কর্মচারীদের বেতন, চৌকিদারি ইত্যাদি দিয়ে যতসামান্য ব্যবসা করে কোনোমতে পরিবার পরিজনদের নিয়ে জীবন-সংগ্রাম করে যাচ্ছেন।

বিশ্বব্যাপী করোনা মহামারি, বন্যার করালগ্রাসের পর সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এমতাবস্থায় নতুন করে বড়লেখার ব্যবসায়ীদের সাইনবোর্ড ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো ন্যায়সঙ্গত নয় বলে তারা উল্লেখ করেন। পার্শবর্তী আরও উন্নত বিয়ানীবাজার পৌরসভাসহ বিভিন্ন পৌর শহরের ব্যবসায়ীদের কাছ থেকে এমন ট্যাক্স আদায় করা হচ্ছে না।

পাঁচ শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত স্মারকলিপিটি পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ারের হাতে তুলে দিয়ে প্রতিনিধিবৃন্দ। অবিলম্বে তা বাতিলের দাবি জানান। পরবর্তীতে অনুলিপিটি সেনাক্যাম্প বড়লেখা, উপজেলা নির্বাহী অফিসার ও বড়লেখা প্রেসক্লাবকে প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন প্রতিনিধিরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ