বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্যার্তদের জন্য নাটোরের তহবিল সংগ্রহ

মো. মনজুরুল ইসলাম, নাটোর : দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে নাটোরে অর্থ সংগ্রহ করছেন ‘টুয়েন্টি টাকা ফাউন্ডেশন’ নামের একটি যুবক কিশোর দল।

শুক্রবার ও শনিবার সদর উপজেলার মদনহাট এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেন তারা।

টুয়েন্টি টাকা ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা সোহেল রানা জানান, দুই দিন তহবিল সংগ্রহ করে বন্যার্ত এলাকায় চলে যাবেন তারা। এই অর্থ নগদ সহায়তা দিবেন অথবা শুকনা খাদ্য সামগ্রী কিনে সেগুলো বিতরণ করবেন এই বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, এই টুয়েন্টি টাকা ফাউন্ডেশন সারা বছর বিভিন্ন দুর্যোগ মুহূর্তে অর্থ সংগ্রহ করে আক্রান্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ বিতরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ