
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়ড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিএনপি নেতা আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্ট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহজাদ পল্টন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ (দুলাল)।
নিপ্পন মন্ডল বাবুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মইদুল ইসলাম, যুবদল নেতা মোঃ উজ্জল হোসেন, ছাত্রনেতা মেহেদী হাসান মিরাজ, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম আকরামসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।











