মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাংলাদেশের জন্ম থেকে ভুটান সরকার পাশে আছে : রিনচেন কুইন্ডসিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামোড়া গ্রামে ব্যক্তিগত সফরে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল। এ সময় তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুটানে বাংলাদেশি ব্যবসায়ী অলি আহমেদের আমন্ত্রণে ওই গ্রামে বেড়াতে আসেন তিনি। এ সময় রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল বলেন, আমাদের (ভুটানের) প্রধানমন্ত্রী আপনাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে। ভুটান সরকার ও জনগণ বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ী অলি আহমেদ সততা ও নিষ্ঠার সঙ্গে ভুটানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। তার মত সততা ও নিষ্ঠার সঙ্গে যে কেউ ভুটানে কাজ করতে পারবেন।

এদিকে সংবর্ধনা সভা শেষে রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল দুপুরে মধ্যাহ্ণভোজে অংশগ্রহণ করেন। এরপর র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ভুটানের রাষ্ট্রদূতকে নিয়ে সীমান্তবর্তী সেজামোড়ায় বিজিবি ক্যাম্প সংলগ্ন নির্মাণাধীন মুক্তিযুদ্ধ মনুমেন্ট পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায়চৌধুরী, রয়েল ভুটান অ্যাম্বাসির কনস্যুলার কেনছু থিনলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজ্জামেল হোসেন রেজা, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুব আলম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ