শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কে ছাত্রদের অবরোধ

রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রদের অবরোধে বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত চচ্ছে।

বুধবার বেলা ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত নব্বই রশি বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে রাখে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করে।

এ বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রপ্ত অধ্যক্ষ মাওলানা ছবির আহমেদ বলেন, কলেজে নিয়মিত ক্লাস চলছে। তবে উপস্থিতি খুব কম। কারা সড়ক অবরোধ করে আন্দোলন করছে তা তার জানা নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি অনুয়ায়ী হাফিজুর রহমান গত ৮ আগস্ট পদত্যাগ করে ছুটিতে আছেন। এরপরেও কারা আন্দোলন করছে তা জানা নেই। এটা কোনো ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন অধ্যক্ষ মাওলানা ছবির আহমেদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ