মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঘায় আমের মুকুলে ছেয়ে গেছে প্রায় প্রতিটি গাছ

আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি: আমের জন্য দেশজুড়ে বিখ্যাত রাজশাহীর বাঘা উপজেলা। বিভিন্ন এলাকার মত এই দিকও দেশীয় আম গাছ ছেঁয়ে গেছে আমের মুকুলে। গাছে গাছে আমের মুকুলের সমারোহ লক্ষ্য করা গেছে। এ অঞ্চলের প্রায় প্রতিটি আম গাছে মুকুল দেখা দিয়েছে। প্রকৃতিতে শীতের প্রকোপ এবার সঠিকভাবে থাকায় প্রায় শত বছরের পুরানো ফল আম গাছ বেশ আগেভাগেই মুকুলে মুকুলে ছেঁয়ে গেছে।

বাঘা উপজেলার কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রায় এলাকায় আমের চাষ করা হয়। সারা উপজেলা জুড়ে লক্ষাধিক আমের গাছ ও ছোট বড় মিলিয়ে শত শত আমের বাগান রয়েছে। আমের মুকুল আসার আগে-পরে যেমন আবহাওয়ার প্রয়োজন, এ বছর তা বিরাজ করছে। ডিসেম্বরের শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আম গাছে মুকুল আসার আদর্শ সময়। এ সময়ে মুকুলের প্রধান শত্রু কুয়াশা।

এখন পর্যন্ত কুয়াশা কম এবং আকাশে উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সস্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে। হিমসাগর, চোষা, , ল্যাংড়া, নাগ ফজলি, আলতাপেটি, রানি পছন্দ, দুধ সর, আম্রপালি, লক্ষনভোগ, ফজলি ইত্যাদি জাতের আম চাষ হয় এ অঞ্চলে।

সরেজমিনে আমচাষীদের সাথে কথা বলে জানা যায়, তারা ভালো ফলনের স্বপ্ন বুনছেন। তাদের মতে, এ উপজেলার সর্বত্র আমের মুকুল দেখা গিয়েছে অন্য অঞ্চলের তুলনায় আটঘরিয়া বলিহার,মনিগ্রাম, পাকুড়িয়া অঞ্চলে আম গাছের পরিমান বেশি।

এসব এলাকার কোনো কোনো গাছে আমের মুকুল থেকে বেরিয়েছে ছোট ছোট আম গুটি।বাগান মালিকরা আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার পাকুড়িয়া গ্রামের আম চাষী রহিম আলী  বলেন, আমার আম্রপালি জাতের ২৫টি গাছই মুকুলে ছেয়ে গেছে এবং অন্য জাতের গাছগুলোতেও পর্যাপ্ত মুকুল দেখা দিয়েছে। এ বার কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

বাঘা উপজেলার কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানিয়েছেন, বাঘায় প্রতিটি অঞ্চলে গাছে গাছে এখন প্রচুর আমের মুকুল। গ্রামগঞ্জ সর্বত্র আমগাছে মুকুলের সমারহ দেখা যাচ্ছে। গাছে গাছে অজস্র মুকুল দেখে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। আধুনিক পদ্ধতিতে প্রতিনিয়ত আম চাষী ও গাছ মালিকদের সঠিকভাবে মুকুল পরিচর্যা করার পরামর্শ দেয়া হচ্ছে। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ