মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাড়ির পাশে লাউ গাছের নীচ থেকে হাড়ের স্তুপ উদ্ধার করেছে পুলিশ

নিরেন দাস, জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী এলাকায় একটি বাড়ির পাশে লাউ গাছের নীচ থেকে হাড়ের স্তুপের সাথে একটি প্যান্ট উদ্ধার করেছে থানস পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের বাসিন্দা সামছুল ইসলামের বসতবাড়ির পাশে লাউ গাছের নীচ থেকে হাড়ের স্তুপের সাথে একটি ফুল প্যান্ট উদ্ধার হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের সামছুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রী কাজ করছিল। শনিবার সন্ধ্যার আগে এক শ্রমিক নতুন টয়লেট নির্মানের জন্য মাটি খনন করতে যায়। এসময় ওই স্থানে লাউ গাছ লাগানো ছিল। শ্রমিক লাউ গাছ অপসারণ করতে মাটিতে কোদাল দিয়ে কোপ দেয়। এসময় লাউ গাছটি গর্ত হয়ে নীচে যায় এবং দুর্গন্ধ বের হতে থাকলে মিস্ত্রির লোকজন গিয়ে মাটি খুরলে একটি প্যান্ট ও মাথার খুলিসহ হাড়ের স্তুুপ বের হয়। বাড়ির মালিক পুণিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলিসহ হকড়ের স্তুপ উদ্ধার করেছে।

উল্লেখ্য: এ বছরের ২২ এপ্রিল রাতে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী নয়াপাড়া গ্রামের মৃত মাসুদ রানার ছেলে নাঈম হোসেন (২৩) সে বাড়ি হতে ধরঞ্জী বাজারের উদ্দেশ্য বের হয়ে আর বাড়ি ফিরেনি।

অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। পরদিন নাঈম হোসনের মামা জাহেদুল ইসলাম পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এখন পর্যন্ত তার সন্ধান মেলিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইশতিয়াক আহমেদ বলেন, খবর পেয়ে ওসি ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে হাড়ের স্তুপ উদ্ধার করেছে। তবে নিখোঁজ যুবক নাঈম হোসেনকে হত্যার পর ওই স্থানে পুতিয়ে তার উপরে লাউ গাছ লাগানো হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *