শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিএনপির কর্মসূচিতে নিজ দলীয় নেতা কর্মীদের সাড়া নেই: হানিফ

নিজস্ব প্রতিবদেক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির কর্মসূচিতে তাদের নিজ দলীয় নেতা-কর্মীদের সাড়া নেই।
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে এবং জনসাধারণ যাতে ভোট কেন্দ্রে না যায় সে লক্ষ্যে নানা কৌশল অবলম্বন করেছে, কিন্তু তাতে কেউ সাড়া দেয়নি। তাদের কর্মসূচিতে তাদের নিজ দলীয় নেতা-কর্মীদের সাড়া নেই। 
তিনি বলেন, আসলে বিএনপির নাশকতা ছাড়া কোন অস্ত্র নেই, আর এ জন্য তাদের কঠিন পরিণতি হবে। ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বলাটা যারা হুমকি দেওয়া বলে, এটা তাদের মূর্খতার পরিচয়। ভোট দেওয়া একজন ভোটারের গণতান্ত্রিক অধিকার। 
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি কি করবে, না করবে সেটা তাদের ব্যাপার, তাদের নিয়ে কারো কোন ভাবনা নেই, জনগণের ভাবনা এখন নির্বাচন নিয়ে। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল তারা লিফলেট বিতরন করলেও যা, না করলেও তা। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *