বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় প্রস্তুতি সভা

এম. মতিন, রাঙ্গুনিয়া: আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার নুরজাহান কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য শওকত আলী নূরের সভাপতিত্বে ও উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মো. মহসিন।

বিশেষ অতিথি ছিলেন মো. জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, অ্যাডভোকেট কামাল উদ্দীন, মো. হেলাল উদ্দিন শাহ, হোসেন চেয়ারম্যান, ইউসুপ চৌধুরী, ওয়াকিল আহমদ, হাজী ইলিয়াছ শিকদার।

এসময় মো. মসিউদ্দোল্লা, খোরশেদ আলম, সিরাজুল ইসলাম, একতিয়ার হোসেন, শাহিনুর বেগম শানু, কে কে জসিম উদ্দিন চৌধুরী, শাহেদ কামাল, জাহেদ চৌধুরী, দিদারুল আলম জসিম চেয়ারম্যান, কামাল উদ্দীন মেম্বার, নুর উদ্দিন, নাজিম উদ্দিন চেয়ারম্যান রুপা আক্তার, গফুর আহমদ, মাসুদুর হক চৌধুরী, ইমাম উদ্দিন চৌধুরী, পেয়ারা চেয়ারম্যান, জামশেদ মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, সৈয়দ নূর, মাসুদুর হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবু বক্কর, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, দিদারুল আলম, ফারুক, তোহাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল আয়োজনে সকল নেতাকর্মীর সর্বাঙ্গীন সহযোগিতা করার আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *