শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আ. লীগ অফিসের তালা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে উপজেলার চাকলাহাটে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের তালা খোলা হয়।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার খবর জানাজানি হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরপর দুপুরের দিকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বক্তব্যসহ এক মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট। পাশে দাঁড়িয়ে আছেন বিএনপি নেতা আবু দাউদ এবং স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা।

ভিডিওতে ওই আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা যায়, ‘বিএনপি বিপুল আসনে সারা বাংলাদেশে সরকার গঠনের পথে, এই মূহুর্তে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি প্রথমেই যে কাজটি করেছেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন, আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তালামুক্ত-অবমুক্ত করেছেন।’

তবে ওই বিএনপি নেতার দাবি, এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়। নিজের এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সহাবস্থান বজায় রাখতে তিনি তালা খুলে দিতে বলেছেন।

এদিকে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয়ের পর উপজেলা বিএনপির সভাপতির এমন কাজে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার বিষয়ে বিএনপি নেতা আবু দাউদ প্রধান বলেন, ’সকালে চাকলা বাজারে যাওয়া পর কয়েকজন আমাকে বললেন আওয়ামী লীগ অফিসের তালা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তখন আমি বললাম, উত্তেজনা তৈরি করা যাবে না। পরে তালা খুলে দিতে বলি।’

জানতে চাইলে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপি নেতা আবু দাউদের এমন কাজের নিন্দা জানাই। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে বিষয়টি শিগগির জানাব।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ