মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিজয়নগরে সালিশের নামে নারী নির্যাতন, গ্রেফতার ২

কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

গত ৮ জুলাই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের হুমায়ুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ৮ জুলাই মহেশপুর গ্রামের হারুন মিয়ার মোবাইল চুরি হলে, চৌকিদার মহরম আলীর স্ত্রী শারমিনকে অপবাদ করে ঐ দিনই গ্রামের মাতব্বর ইসহাক মেম্বার (৩৮) ও হোসেন মেম্বার (৫০) এর নেতৃত্বে এলাকার জনগণের সামনে সালিশ ডাকেন। সালিশে শারমিন স্বীকারোক্তি না দেওয়াতে জনসম্মুখে পিটিয়ে পানি ঢেলে নির্যাতন করেন।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, থানা পুলিশের হস্তক্ষেপে ইসহাক ও হোসেন মেম্বারকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান জামিল জানান, নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রত্যক্ষ জড়িত দুই সালিশকারক (মেম্বার) কে শনিবার সন্ধায় তাদের গ্রেফতার করে। ২-৩ জন অজ্ঞাতসহ মোট ৭ জনকে আসামি করে নির্যাতন ও বিশেষ ক্ষমতা আইনে নির্যাতিতা শারমিন বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ