
কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সাতবর্গ নামক স্থানে অবৈধভাবে অনুপ্রবেশ কালে ঢাকা মেট্রো ট-২২৩৪৬৮ নামক পণ্যবাহী ট্রাক সিলেট থেকে পাবনা যাওয়ার পথে ভারতীয় ২৫০ বস্তা চিনি জব্দ করা হয়। সোমবার ভোর ৩টা ৩০মিনিটে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, পাবনা জেলার নাজমুল ও হেলপার জাকারিয়া।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, গোপন সাংবাদের ভিত্তিতে আমার নির্দেশে সাব ইন্সপেক্টর মনির, সহকারি সাব-ইন্সপেক্টর জিন্নাহ, মেজবা ও তাদের সঙ্গীয় ফোর্স শুল্ক বিহীন ভারতীয় পণ্য বোঝাই ট্রাক আটক করেন। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মালামাল থানা হেফাজতে আছে। আদালতের মামলা প্রক্রীয়া দিন। এমন অভিযান অব্যাহত থাকবে।











