মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ৩

Oplus_131072

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি ট্রাক উল্টে গেলে তাতে চাপা পড়ে গনেশ(৩৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হন। এ ঘটনায় ভ্যানচালকসহ ৩ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

গনেশ পৌরশহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে। তিনি পেশায় একজন বাসড্রাইভার।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় গ্যাসসিলিন্ডার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানের ওপর উল্টে যায়। এতে চাপা পড়ে ভ্যানের এক যাত্রী নিহত ও তিনজন আহত হন।

আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৫৫) নামে একজনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাবুল(৬০) ও বাবু(২১) নামে দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ