শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন

বাবুল খান মুন্না, সিলেট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি কিডনি বিশেষজ্ঞ দল কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেছেন।

সোমবার দুপুরের দলটি কেন্দ্রীয় জেল রোডের নাজিরেরগাঁওস্থ হাসপাতালটি পরিদর্শন করেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান এসোসিয়েট প্রফেসার ডা: ধ্রুব দাশ নেতৃত্বে কিডনি বিশেষজ্ঞ দলটি হাসপাতাল চত্বরে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান ফাউন্ডেশনের ডিরেক্টরস (ফিন্যান্স) ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী।

কিডনি বিশেষজ্ঞ দল নবনির্মিত হাসপাতালে পৌঁছে এর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন।

পরিদর্শনে ছিলেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শুভার্থী কর, কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ ছাইফুল হাসান শফি ও শহীদ সামসুদ্দিন হাসপাতালের কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ নাজমুস সাকিব প্রমুখ।

কিডনি বিশেষজ্ঞ দলকে সহযোগিতা করেন হাসপাতালের এডমিন হেড মোঃ মুহিবুর রহমান রাসেল, ম্যানেজার আবুল কাশেম ও হেড অব নার্স আব্দুল হান্নান।

কিডনি বিশেষজ্ঞ দল হাসপাতাল পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তুষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করে আর্ত মানব সেবায় হাসপাতালের কার্যক্রম শুরু করার আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ