শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও জমা ক্যাম্প

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেতাবগঞ্জ সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে প্রকাশ্যে ঋণ বিতরণ ও খেলাপি ঋণ জমা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক নর্থ দিনাজপুর পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রেজওয়ানুল হক।

বিশেষ অতিথি ছিলেন মুর্শিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াক্কাস কাঞ্চন।

সেতাবগঞ্জ সোনালী ব্যাংক শাখার ম্যানেজার ভুদেব চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সিনিয়র অফিসার আবু হেনা খালেক, কৃষি ঋণ কর্মকর্তা মোঃ রাকিব চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা।

এ ক্যাম্পের মাধ্যমে ৫ জনকে প্রকাশ্যে ঋণ প্রদান করা হয় এবং বেশ কিছু খেলাপি ঋণ জমা আদায় করা সম্ভব হয়। আয়োজকরা জানান, এ ধরনের ক্যাম্প আয়োজনের মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিশ্বাস ও আস্থা বাড়বে, পাশাপাশি খেলাপি ঋণ আদায় কার্যক্রমও আরও সহজ হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ