মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।

তিনি বলেন, “সমবায়ের মাধ্যমে একতার শক্তি গড়ে ওঠে। সমবায়ের সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা বজায় রাখতে পারলে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখা সম্ভব।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সফল সমবায় সংগঠনগুলোর মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *