বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবলীগের উদ্যোগ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উৎযাপন উপলক্ষে কর্মী, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তন কক্ষে বিকেল ৪টায় এ সভা শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস এর সঞ্চালনায় সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরে কৃষ্ণ বৈদ্য, উপ-ধর্ম সম্পাদকক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. আলামিনুল হক আলামিন। জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট শাহনুর ইসলামসহ আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ