সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

‘ভারতের রেল চলাচল নিয়ে বিএনপির বিরোধিতা মঙ্গলজনক নয়’

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছে বলেই আদালত তাকে দণ্ড দিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলার বিষয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, পৃথিবীর বহু দেশের মধ্যে এই রেল সংযোগ আছে, এগুলো নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ। এটা নিয়ে বিএনপি নেতারা যে বিরোধিতা করছে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।

এ সময় হানিফ আরও বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে, যার ফলে লোডশেডিং হচ্ছে। আরেকটি হলো বিদ্যুৎ এর উৎপাদন ব্যায় বেশি। সরকারকে অনেক ভর্তুকি দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। দ্রুতই বিদ্যুৎ এর সকল সমস্যা সমাধান হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *