রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ভারত ও বাংলাদেশ ফুটবল প্রীতি ম্যাচে ভারত একাদশ জয়ী

শাহ ইমরান, জেলা প্রতিনিধি,কুমিল্লা 

কুমিল্লায় হ্যালো সুপার ষ্টারের উদ্যোগে ভারত ফুটবল একাদশ ও বাংলাদেশ ফুটবল একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কোন গোল না হওয়ায় তা ট্রাইবেকারে গড়ায়। পরে ০২-০৪ গোলে ভারত একাদশ জয়ী হয়।

প্রীতি ম্যাচের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছিলেন মালোশিয়া রাজপরিবারের সদস্য রাজকীয় নূর সুজানা আব্দুল্লাহ, রাজকীয় টুংকু হারুন আর রাশেদ পুত্রা, ভারতীয় সহকারি হাই কমিশানার ডক্টর রাজিব রঞ্জন, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হ্যালো সুপার ষ্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর কামরুল হাসান। পরিচালনায় ছিলেন হ্যালো সুপার ষ্টারের কান্ট্রি ডিরেক্টর সংঙ্গীত শিল্পী আসিফ আকবর।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ