সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সভাপতিদ্বয়, বিভিন্ন ইলেকট্রনিক্স এ প্রিন্ট প্রিয়ার প্রতিনিধিবৃন্দ, বিজিবি প্রতিনিধি, ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সীমান্তে নজরদারি জোরদার করাসহ আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া , মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ