
ওয়াস কুরুনী খান মুকুল, মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত শীত কালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ব্যাডমিন্টন খেলায় সভাপতিত্ত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ছেংগাচর পৌর প্রশাসক আল এমরান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুঁইয়া, ছেংগাচর পৌর ছাত্র লীগের সহ-সভাপতি ওয়াস কুরুনী খাঁন মুকুল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান ও ছাত্র লীগ নেতা আজহারুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন খেলায় প্রথম স্থান পেয়ে পুরস্কার গ্রহন করেন ডাঃ মেহেদী হাসান ও ডাঃ জয়নুল আবেদীন, দ্বিতীয় স্থানের পুরস্কার গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আওরঙ্গজেব ও তৃতীয় স্থানের পুরস্কার গ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।











