শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন মাহাবুব আলম সিজান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট মতিঝিল থানা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ স্বাক্ষরিত মতিঝিল থানা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করা হয়।

এতে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার রামভদ্রপুর ইউনিয়নের বন্দুকছি বাড়ীর মাহাবুব আলম সিজান মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

দীর্ঘদিনের পরিশ্রমী ছাত্রলীগের এই মেধাবী ছাত্রনেতা মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হওয়ায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে মাহাবুব আলম সিজান বলেন, স্বাধীনতার মহানায়ক বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজহাতে গড়া আদর্শভিত্তিক ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমি একজন কর্মী। কার্যত আমি পারিবারিকভাবেই ছাত্রলীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত হই। ঢাকায় পড়াশোনার সুবাদে বসবাস করায় বিগতদিনে ঢাকা মহানগর দক্ষিণের অর্ন্তগত মতিঝিল থানা ছাত্রলীগের সকল কর্মসূচিতে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আগামীতেও ছাত্রলীগকে শক্তিশালী করার লক্ষে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো।

সিজান আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ ভাইয়ের নির্দেশনায় ও মতিঝিল থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মো. মিরাজ বিশ্বাস এর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশের রুপকার, মানবতার নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে কাজ করবো।

এদিকে, মতিঝিল থানা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় এবং ছাত্রনেতা মাহাবুব আলম সিজান মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক মতিঝিল থানা ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা মো. মিরাজ বিশ্বাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দীর্ঘদিন পরে মতিঝিল থানা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ