বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্দিরসহ বাড়ি-ঘরে লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 46;

দিপংকর রায়, দিনাজপুর : দিনাজপুরের বিরলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশের প্রধান সমন্বয়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সূধীর চন্দ্র শীল, বিরল উপজেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক জাফরুল আলম জাফু, হিন্দু কমিউনিটির নেতা যতীন চন্দ্র মাষ্টার, রাজা দশরত চন্দ্র রায়, তুলেন চন্দ্র রায়, জয়রাম সরকার, প্রকাশ চন্দ্র রায় প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ি ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতনের প্রতিবাদ এবং হত্যার বিচারের দাবিসহ পৃথক হিন্দু কমিশন গঠন, জাতীয় সংসদে শতকরা ১৯ ভাগ আসন সংরক্ষণ সহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ শেষে কয়েক হাজার সনাতন হিন্দু ধর্মালম্বীরা বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এসে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়ের বক্তব্য প্রদানের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষ হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ