মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে তৌহিদী জনতার ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। আর তাকে সমর্থন দেয় বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এই দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের আটক করেনি। এর প্রতিবাদে সারাবিশ্বের মুসলমানরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। মহারাষ্ট্রের মুসলিম জনতাও প্রতিবাদ করছে। মহানবী (সা.)-কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মোকামতলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আমিনূর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা আব্দুল আলিম, মোকামতলা মাজার মসজিদের খতিব মোখলেছুর রহমান জিহাদী, মোকামতলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমাদুল্লাহ সিদ্দিকী, মাওলানা সাইফুল ইসলাম (লেবু), মোকামতলা মডেল প্রেসক্লাব এর সভাপতি খালিদ হাসান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *