বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আইনের শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সেলিমুর রহমান সেলিম এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুশিউর রহমান মোল্লা মুশিউরের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন খান রিয়াজ, ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নাদিমুল ইসলাম-সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ল’ কলেজ/বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক-সহ উত্তর-দক্ষিণের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 

এতে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ উদ্দিন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য রাজু আহমেদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া তপু, দপ্তর সম্পাদক মো. আতাহার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ খান, সেন্ট্রাল ল’ কলেজের সিনিয়র সহ-সভাপতি রকিবুল ইসলাম (রকিব), মহানগর ল’ কলেজের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক শরিফ, ধানমন্ডি ল’ কলেজের এইচএম রাকিবুল ইসলাম, সংগঠনের বাংলাদেশ ল’ কলেজের সহ-সভাপতি সাকেরা খানম, ডেমরা ল’ কলেজের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, গ্রীন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাদীয়া আফরোজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সাবেক সভাপতি মো. রাজু আহমেদ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জয়গোপাল শীল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আশরাফুল আলম থিমু প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের শেষে দোয়া, ফাতেহা পাঠ করা হয়।

উল্লেখ্য, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ’৫২-র ভাষা আন্দোলন, ’৬৬-র ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭১-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ রাতে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে ৩০ লাখ শহীদ ও দুলাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্যদিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন আজ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ