
নিজস্ব প্রতিবেদক: ‘মহান বিজয় দিবস-২০২২’ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আজ (১৬ ডিসেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসনা জাহান খানম ও যুগ্মসচিব মো. আতাউর রহমান-সহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।











