বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাদকমুক্ত নবীনগর চাই নাটঘর উচ্চ বিদ্যালয় শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: প্রতিবাদের সুরে মাদক থাকবে দূরে,এখনই সময় শপথ নেওয়ার মাদক মুক্ত সমাজ গড়ার এই স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাদকমুক্ত নবীনগর চাই নাটঘর উচ্চ বিদ্যালয় শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ সোমবার সকালে অত্র বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও মাদক মুক্ত নবীনগর চাই নাটঘর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিনুল হক রুবেল এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মাদকমুক্ত নবীনগর চাই কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাউছার,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওমর ফারুক,সহ সভাপতি হেদায়েতুল্লাহ,অত্র বিদ্যালয়ের হেড মাওঃ দেলোয়ার হোসেন,সিনিয়র শিক্ষক কেশব চন্দ্র আচার্য্য, স্বাগত বক্তব্য রাখেন মাদক মুক্ত নবীনগর চাই নাটঘর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন,জরু মিয়া সর্দার,হাজ্বী জমির আলী সর্দার,৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ হুমায়ুন কবির,মোঃ মিষ্টার সর্দার,অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সুকুমার রায়,নেপাল চন্দ্র ভদ্র, মোঃ মোস্তফা,হাবিবুর রহমান,শাহিন আনোয়ার,সিনিয়র শিক্ষীকা সাজেদা বেগম,দিপা রানী রায় প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধান অতিথি  ঐশী রানী আচার্য্য কে সভাপতি ও পারভেজ আহমেদ কে সাধারন সম্পাদক করে ৩ সদস্য আংশিক কমিটির অনুমোদন দেন।আগামী এক মাসের মধ্যে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শে ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ