শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ডিমলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধিঃ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের তৃণমূল পর্যায়ের জনপ্রিয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী (তুহিন) এর বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়েরকৃত প্রহসনের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে এ মিছিলটি দলীয় কার্যালয় হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ. সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, নাউতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী প্রহসনের এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ