শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

১/২৪ সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

মিরসরাইয়ে ১০ হাজার চারা বিতরণ

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই: ২৪ ঘন্টায় একটি ভালো কাজ, গড়তে পারে সুন্দর সমাজ- এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ এবং পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে ‘১/২৪ সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’।

এরই ধারাবাহিকতায় মিরসরাইয়ে ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে সংগঠনটি।

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় বুধবার বিকেলে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারার মধ্যে ছিল আমলকি, হরিতকি, বহেরা, জলপাই, আকাশমনি, কড়ই, গামারি ও বেলজিয়াম।

যেসব সংগঠনের মধ্যে চারা বিতরণ করা হয় সেগুলো হলো অনির্বাণ, বিডি ক্লিন মিরসরাই উপজেলা, জোরারগঞ্জ ফ্রেন্ডস ক্লাব, বিজলী, রক্তের বন্ধনে মিরসরাই ও রক্তিম পরিবার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোরারগঞ্জ ইউনিয়ন শাখার সহযোগিতায় চারা বিতরণী অনুষ্ঠান ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এ অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র সভাপতি লায়ন জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শামসুদ্দীন, জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ হাসান, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের সমাজকল্যান সম্পাদক আবদুল মোতালেব, ছাত্র প্রতিনিধি আরাফাত শাকিল, ইকবাল হোসেন ও নুর নবী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নুরুল আলম বলেন, সংগঠনটি গাছের চারা বিতরণের যে মহতী উদ্যোগ নিয়েছেন তা অসামান্য। আমাদের দেশে যে পরিমাণ গাছ কাটা হয় সেই পরিমাণ গাছ রোপণ করা হয় না। এতে করে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ে। একটি সুন্দর বাসযোগ্য দেশ গঠনে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ