বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ওয়ারলেস রেলওয়ে জাদুঘরের সামনে বৃক্ষরোপণ করেছে মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফয়সাল মুনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ফয়সাল মুন বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বৃদ্ধি করে পরিবেশর সৌন্দর্য। আবার গাছ শুধু প্রাকৃতিক শোভা বর্ধন করে না বরং মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও এই গাছের ভূমিকা অপরিসীম। গাছ না থাকলে পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। জীব-জগৎকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই গাছ।

মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাইহান ইসমাইল, মনির আহমেদ, এ কিউ এম মোসলেহ উদ্দিন, স্কাউট লিডার রোকেয়া আক্তার কেয়া।

উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য এহতেশামুল হক মাহবুব, মুহতাসিম ইসলাম ইফাজ, মাহবুব,স্বপন, সায়েম হোসেন, জসিম, শ্রাবন, শাওন, সামিন ইয়াসির মাহি, জামাল উদ্দীন ও জাহিদসহ অন্যান্যরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ