শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মেহেরপুরে অংশিদারী ব্যবসায় অংশিদারের টাকা আত্মসাৎ

জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরে অংশিদারী ব্যবসায় অংশিদারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলেছেন গাংনী উপজেলার দেবীপুর গ্রামের আরিফুল ইসলাম। তিনি ওই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। 

আরিফুল ইসলামের অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানগড়া গ্রামের মৃত ছলিম উদ্দীনের  ছেলে মাহাবুবুর রহমান সাবুর সাথে ২০১৭ সালে গরু, ব্রয়লার ও লেয়ার মুরগীর ফার্মের ব্যবসায় চুক্তি বদ্ধ হয়। তিনি ১০ লক্ষ ২০ হাজার ৬২০ টাকা বিনিয়োগ করে। পরে সাবু ব্যবসার চুক্তি ভঙ্গ করলে লভাংশ তো দুরের কথা বিনিয়োগ কৃত টাকাও ফিরিয়ে দিতে গড়িমসি করে। দীর্ঘ দিন পার হলেও সাবু বিনিয়োগকৃত টাকা ফেরত না দিয়ে আত্মসাতের পায়তারা করছে বলে অভিযোগ তুলেছেন আরিফুল ইসলাম। 

ইতোমধ্যে সাবুর কাছে আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পাওনা টাকা ফেরত পেতে পরবর্তীতে আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন আরিফুল ইসলাম। 

স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম ও সাবু যৌথ বিনিয়োগে গ্রামের ব্যবসা করে। পরে সাবু ব্যবসার শর্ত ভঙ্গ করে। আরিফুল ইসলাম বিনিয়োগকৃত টাকা ফেরত চাইলে সাবু টাকা দিতে গড়িমসি শুরু করে। এ বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার সালিশ মিমাংসা করার চেষ্টা করা হয়েছে। সালিশে সাবু টাকা দিতে চাইলেও বাস্তবে কথা রাখে না।

এ ব্যপারে জানতে চাইলে মাহাবুবুর রহমান সাবুর সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ