বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত

জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ মার্চ)  সকালের দিকে এ র‍্যালী অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানীর নেতৃত্বে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালীটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। 

র‍্যালীতে অন্যদের মধ্যে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম,মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ ও উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ