বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মেহেরপুরে মহান বিজয় উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরে মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

জেলা প্রশাসক ডা.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রাফিউল আলম।

আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্বদুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মেহেরপুরের সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, প্রফেসর হাসানুজ্জামান মালিক প্রমূখ। এর আগে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ