
মো. আলমগীর হোসেন, মৌলভীবাজার: বন্যায় ভেসে যাচ্ছে মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চল।
রোববার বন্যা কবলিত আখাইল কুরা ইউনিয়নে ত্রাণ বিতরণ করতে যান মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং আখাইলকুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. বদরুজ্জামান চুন্নু, উপজেলা প্রকল্প অফিসার মো. আজাদের রহমান, কোস্ট গার্ড প্রধান ও ৫নং আখাইল কুরা ইউনিয়নের সচিব মো. নাসির মিয়া।
এ সময় ব্ন্যা কবলিত আটকা পড়া ৫নং আখাইলকুরা ইউনিয়নের লোকেদের মধ্যে ত্রান বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী।
এ সময় তিনি দেশের সর্বস্থরের মানুষদের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে আহবান করেন তিনি।











