শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সম্মেলনের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য যুবলীগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৈয়দ রেজাউর রহমান সুমনকে সভাপতি এবং সৈয়দ সেলিম হককে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৬ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে, আবুল কাসেম চৌধুরীকে সভাপতি ও এ কে এম মইন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা যুবলীগের ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ১০ অক্টোবর ও ১১ অক্টোবর মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন গঠিত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ